
ফাতেহ ডেস্ক
একাদশ সংসদ নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে সিইসি আরও জানান, এবারের ভোটে ব্যাপক অনিয়মের কোনো ঘটনা নেই। কমিশনে কেউ লিখিত অভিযোগ দেননি বলেও জানান তিনি।
এসময় ঐক্যফ্রন্টের পুনঃ নির্বাচনের দাবি নাকচ করে সিইসি বলেন, জনগণ যা ভোট দিয়েছে, সেটাই পেয়েছেন ঐক্যফ্রন্টের প্রার্থীরা।
