সরকার নাকি বিরোধী দল হবে, এ নিয়ে জাপার কার্যনির্ধারনী বৈঠক

ফাতেহ ডেস্ক

সরকার নাকি বিরোধী দল, সংসদে জাতীয় পার্টির অবস্থান কি হবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে চলছে দলের যৌথ সভা। বুধবার সকাল সাড়ে এগারোটায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা শুরু হয়।

সভায় যোগ দিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গাসহ প্রেসিডিয়াম মেম্বাররা। এ ছাড়া, নবনির্বাচিত সংসদ সদস্যরাও এতে যোগ দিয়েছেন। দলের মহাসচিব জানান, সংসদে ভূমিকার বিষয়ে পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সাথে মঙ্গলবার কথা হয়েছে।

তিনি প্রেসিডিয়াম মেম্বারদেরকে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছেন। প্রধান বিরোধী দল হতে জাতীয় পার্টির আইনি কোন বাধা নেই জানিয়ে মহাসচিব বলেন, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যারা বেশি আসন পাবে তারাই বিরোধী দল হবে।

আগের সংবাদনবনির্বাচিতদের ফলাফল গেজেট আকারে প্রকাশিত
পরবর্তি সংবাদফেনীতে র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে নিহত ২