
ফাতেহ ডেস্ক
ফেনীর দাগনভূইয়ায় গোলাগুলিতে দুইজন নিহত হয়েছে। তাদেরকে মাদকবিক্রেতা বলে দাবি করেছে র্যাব। মঙ্গলবার মধ্যরাতে ফেনী-নোয়াখালী সড়কের সিলোনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব জানায়, ফেনী সদর উপজেলার ধর্মপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে লক্ষ্মীপুর যাচ্ছিল মাদক চক্রের সদস্যরা। এমন সংবাদে সন্দেহজনক একটি কাভার্ডভ্যানকে ধাওয়া করে র্যাব। সিলোনিয়া এলাকায় পৌঁছালে মাদক কারবারীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে।
পরে ঘটনাস্থল থেকে আসাদ ও এনামুল হক আকন্দ নামে দুই জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এসময় অস্ত্র ও মাদকসহ কাভার্ডভ্যান জব্দ করা হয়। নিহতদের বাড়ি মাদারীপুর জেলায়।
