
ফাতেহ ডেস্ক
ফিলিপাইনের পূর্বাঞ্চলে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫-এ। এখনও নিখোঁজ ২০ জন বলে বুধবার জানিয়েছে কর্তৃপক্ষ।
২৯ ডিসেম্বর রাজধানী ম্যানিলার দক্ষিণ-পূর্বাঞ্চল বিকলে আঘাত হানে ঘূর্ণিঝড়। ভারী বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসের ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয় বিকল অঞ্চলেই।
প্রাকৃতিক দুর্যোগের কারণে সাড়ে ৪শ গ্রামের দুই লাখ মানুষ ক্ষতির শিকার হয়েছে। গৃহহীন আড়াই হাজার মানুষ। বন্যা পরিস্থিতি মোকাবিলায় গৃহহারাদের আশ্রয় ও সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
এদিকে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা দ্বীপে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫-তে। নিখোঁজ অন্তত ২০ জন। সুকাবুমি জেলার সিরনারেসমি গ্রামে সোমবার সন্ধ্যার দিকে এ ভূমিধসের ঘটনা ঘটে।
যন্ত্রপাতির অভাব, খারাপ আবহাওয়া আর অন্ধকার হয়ে যাওয়ায় নিখোঁজদের উদ্ধারে অভিযান স্থগিত করে দুর্যোগ মোকাবিলা সংস্থার কর্মীরা।
