সরকারেই থাকতে চায় জাতীয় পার্টি

ফাতেহ ডেস্ক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের অংশীদার জাতীয় পার্টির (জাপা) অবস্থান কী হবে তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয় ভোটের ফল আসার পর থেকেই। সে বিষয়টি আজ খানিকটা খোলাসা করলেন দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

তিনি বলেন, আমরা মহাজোটগতভাবে নির্বাচন করেছি। তাই অধিকাংশ এমপিই সরকারের সাথে থাকতে চান। এ ব্যাপারে মহাজোটের মহানেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবেন তাই চূড়ান্ত।

রাঙ্গার এমন মন্তব্যের পর সাংবাদিকরা তার কাছে জানতে চান, তাহলে কি সংসদে বিরোধী দল থাকবে না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণই তো বিরোধী দল চায়নি। জনগণই উন্নয়নের স্বার্থে বড় ধরনের বিরোধী দল চায়নি। জনগণই মহাজোটকে ২৮৮ আসনে ভোট দিয়েছে।

বৃহস্পতিবার সংসদে জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টির বৈঠক থেকে বেরিয়ে এমন মন্তব্য করেছেন জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। এর আগে প্রায় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করে জাপা।

আগের সংবাদপুনঃনির্বাচনের দাবিতে স্মারকলিপি দিয়েছে ঐক্যফ্রন্ট
পরবর্তি সংবাদনিরাপত্তা জোরদার ইসিতে