
ফাতেহ ডেস্ক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীদের আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচনে সীমাহীন অনিয়ম, কারচুপি হয়েছে- এমন অভিযোগ নিয়ে আজ (বৃহস্পতিবার) বিকেল ৩টায় ইসিতে এসেছিলেন ঐক্যফ্রন্টের প্রার্থীরা।
ভোটের আগে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেছিলেন, নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন ভবনে তিন স্থরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
ইসি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩০ ডিসেম্বর ভোটকে কেন্দ্র করে নির্বাচন ভবনে ২৯ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়। গতকাল (২ জানুয়ারি) ঐক্যফ্রন্ট জানায় ইসিতে তাদের প্রার্থীরা আসবেন ৩ জানুয়ারি। এরপর নিরাপত্তা ব্যবস্থা ৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
৩ জানুয়ারি নির্বাচন ভবনে অবস্থান করে দেখা গেছে, পরিচয়পত্র ছাড়া কাউকে ভবনে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এ ছাড়াও নির্বাচন ভবনের পার্শ্ববর্তী এলাকায়ও সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি চৌকি। যদিও ভোটের পর দুই-একদিন নির্বাচন ভবনে প্রবেশের ক্ষেত্রে এতটা কড়াকড়ি ছিল না।
