নির্বাচনের বিষয়ে কিছু বলার নেই : খালেদা

????????????????????????????????????

ফাতেহ ডেস্ক

অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কিছু বলার নেই বলে জানিয়েছেন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আজ বৃহস্পতিবার নাইকো দুর্নীতি মামলায় আদালতে হাজিরা শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারের যে কক্ষে কারাবন্দি খালেদা জিয়ার মামলা চলছে সেই কক্ষের বিষয়ে আদালতে ক্ষোভ প্রকাশ করেন খালেদা জিয়া।

তিনি বিচারকের উদ্দেশে বলেন, ‘এত ছোট জায়গায় মামলা চলতে পারে না। এখানে আমাদের কোনো আইনজীবী বসতে পারেন না। এখানে মামলা চললে আমি আর আদালতে আসব না। এখানে আইনজীবীদর গেট থেকে ফিরিয়ে দেয়া হয়। আপনারা সাজা দিলে দিয়ে দেন, তাও আমি এ আদালতে আসব না।’

নাইকো দুর্নীতি মামলায় হাজিরা দেয়ার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বৃহস্পতিবার দুপুর ১২টা ১০ মিনিটে আদালতে হাজির করা হয়। ওই আদালতে হাজির হয়ে আদালতে জায়গা সঙ্কট দেখে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

আগের সংবাদনিরাপত্তা জোরদার ইসিতে
পরবর্তি সংবাদসম্মতির ‘শারীরিক সম্পর্ক’ ধর্ষণ নয় : ভারত