
ফাতেহ ডেস্ক
জাতীয় নির্বাচনে ‘ভূমিধস জয়ে’র পর এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
তাদের মধ্যে সর্বপ্রথম অভিনন্দন জানান প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নির্বাচনের পর দিন সোমবার সকালে টেলিফোনে শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ ছাড়া এখন পর্যন্ত আরও যারা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তাদের মধ্যে রয়েছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াং, ভুটানের রাজা জিগমে খেসার ন্যামগিল ওয়াংচুক ও প্রধানমন্ত্রী তেসেরিং তোবগ, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ভারতে ক্ষমতাসীন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব, ভারতীয় কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহে, সৌদি আরবের বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রোহানি, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও দ্বীপরাষ্ট্র ফিজির প্রধানমন্ত্রী জেভি বাইনিমারামা।
