আজ বিকেলে দেশে আনা হচ্ছে সৈয়দ আশরাফের মরদেহ

ফাতেহ ডেস্ক

 আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ দেশে পৌঁছাবে বিকেল ৫টায়। শাহজালাল বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করবেন ওবায়দুল কাদেরসহ দলের জ্যেষ্ঠ নেতারা।

পরে নেয়া হবে বেইলি রোডের সরকারি বাসভবনে। সেখান থেকে মরদেহ নিয়ে রাখা হবে সম্মিলিত সামরিক হাসপাতালে হিমঘরে।

রোববার সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে প্রথম জানাজা। পরে হেলিকপ্টারে সৈয়দ আশরাফের মরদেহ নেয়া হবে কিশোরগঞ্জে। সেখানে বেলা ১২টায় পুরাতন স্টেডিয়াম মাঠে হবে দ্বিতীয় জানাজা।

দুপুর ২টায় তৃতীয় জানাজা হবে ময়মনসিংহের আঞ্জুমান মাঠে। এরপর মরদেহ ঢাকায় এনে বাদ আসর দাফন করা হবে বনানী কবরস্থানে।

আগের সংবাদতাবলিগের চলমান সঙ্কট নিয়ে মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীনের দৃষ্টিভঙ্গি
পরবর্তি সংবাদযুক্তরাষ্ট্রের মত বোমা বানিয়েছে চীন