
ফাতেহ ডেস্ক
এবার যুক্তরাষ্ট্রের “মাদার অব অল বম্বস’ এর মতো শক্তিশালী বোমা বানিয়েছে চীন। শুক্রবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করে।
পরমাণু অস্ত্রের বাইরে এটিই চীনের সবচেয়ে বড় অস্ত্র বলেও জানানো হয়েছে। প্রতিরক্ষা সংস্থা চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ গ্রুপ করপোরেশন লিমিটেড- নরিনকো বোমাটি তৈরি করেছে।
৬ মিটার লম্বা এই বোমাটি যুক্তরাষ্ট্রের বোমার চেয়ে আকারে কিছুটা ছোট।
ডিসেম্বরের শেষদিকে এইচ সিক্সকে বিমানের মাধ্যমে নিক্ষেপ করে সেটির সফল পরীক্ষা পর ভিডিও প্রকাশ করে নরিনকো।
