বিরোধী দলের চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা

ফাতেহ ডেস্ক

মসিউর রহমান রাঙ্গাকে সংসদে বিরোধী দলের চিফ হুইপ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। এক বিবৃতিতে এ তথ্য দিয়েছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ।

তিন ডিসেম্বর মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়। এছাড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

শুক্রবার আরেক বিবৃতিতে দল ঘোষণা দেয়, নতুন সরকারের মন্ত্রিসভায় যোগ না দিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকবে জাতীয় পার্টি।

জানানো হয়েছে, বিরোধী দলের নেতা হবেন এরশাদ। একাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ২২টি আসন পেয়েছে। বৃহস্পতিবার এরশাদ ছাড়া জাতীয় পার্টির ২১ সংসদ সদস্য শপথ নেন।

আগের সংবাদযুক্তরাষ্ট্রের মত বোমা বানিয়েছে চীন
পরবর্তি সংবাদগণধর্ষণের শিকার গৃহবধূর সঙ্গে দেখা করলেন ফখরুলরা