পদ ছাড়লেন মার্কিন সশস্ত্র বাহিনীর প্রধান

ফাতেহ ডেস্ক

এবার পদত্যাগ করলেন পেন্টাগনের তৃতীয় সর্বোচ্চ কর্মকর্তা কেভিন সুইনি। রোববার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান এ ঘোষণা দেন।

সুইনি ২০১৭ সালের জানুয়ারি থেকে ২ বছর ধরে সশস্ত্র বাহিনীর প্রধানের দায়িত্বে ছিলেন। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর থেকেই একের পর এক প্রতিরক্ষা কর্মকর্তারা পদত্যাগ করছেন।

এর আগে ডিসেম্বরে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জেরে পদত্যাগ করেন, প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। এছারাও সেনা প্রত্যাহারের ইস্যুতে পদ ছাড়েন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র ডানা হোয়াইট ।

আগের সংবাদগনফোরামের নির্বাচিতরাও শপথ নিচ্ছেন না
পরবর্তি সংবাদমন্ত্রিসভায় নতুন মুখ