
ফাতেহ ডেস্ক
নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে আগাম প্রস্তুতি নেয়া হবে বলে জানিয়েছেন নতুন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নতুন মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম জানালেন, তার লক্ষ্য থাকবে প্রত্যন্ত অঞ্চলে শহরের সব সুবিধা পৌঁছে দেয়া।
আর নতুন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মুখে শোনা গেলো আমলাতান্ত্রিক জটিলতা দূর করার প্রত্যয়ের কথা। দায়িত্ব পাওয়ার পর নতুন মন্ত্রীরা জানালেন তাদের এ পরিকল্পনা।
এদিকে মন্ত্রীপরিষদ গঠন সম্পর্কে সেতুন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবীন-প্রবীনের সমন্বয়ে মন্ত্রিসভা গঠন করেছেন। নতুন সরকারে এক ঝাঁক নতুন মুখের সমাবেশকে স্বাগত জানাচ্ছেন পর্যবেক্ষক মহল।
তারা বলছেন, নতুনরা নিজেদের প্রমাণের সুযোগ পাবে। জনগণও এ মন্ত্রিসভাকে স্বাগত জানিয়েছেন। এখন দেখা যাক- নতুন মন্ত্রীরা কেমন করেন।
