সীতাকুণ্ডে বাসায় ঢুকে মাদরাসা-শিক্ষককে হত্যা

ফাতেহ ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুন্ডে বাসায় ঢুকে এক মাদরাসা-শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাড়বকুন্ড রেলওয়ে কলোনিতে সোমবার রাতে এই ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

নিহত এ মাদরাসা-শিক্ষকের নাম এমরান। তিনি সীতাকুণ্ড আলীয়া কামিল মাদ্রাসার শিক্ষক। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এমরানের বাবা রেলওয়ে কর্মচারী। রাতে রেলওয়ে কলোনির বাসায় কিছু লোক এসে এমরানের বাবা-মাকে পাশের কক্ষে আটকে রেখে তাঁকে ছুরিকাঘাত করে চলে যায়। গুরুতর আহত এমরানকে প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনা অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

আগের সংবাদপদত্যাগ করেছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট
পরবর্তি সংবাদশর্ত দিয়ে জোট করেনি আ. লীগ : কাদের