শর্ত দিয়ে জোট করেনি আ. লীগ : কাদের

ফাতেহ ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শর্ত দিয়ে জোট করেনি আওয়ামী লীগ। মন্ত্রিসভায় শরিকদের না থাকা নিয়ে মহাজোটে কোনো বিরোধ নেই বলেও জানান তিনি।

মঙ্গলবার সকালে ধানমন্ডিতে মন্ত্রী পরিষদের সদস্যদের শ্রদ্ধা জানানোর পর তিনি আরো বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্যই হচ্ছে, জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করা।

প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় সঠিক লোকদের জায়গা দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

আগের সংবাদসীতাকুণ্ডে বাসায় ঢুকে মাদরাসা-শিক্ষককে হত্যা
পরবর্তি সংবাদসাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২০