বাংলা ভাষায় ফতওয়াগ্রন্থ “দরসুল ফিকহ” হাটহাজারী মাদরাসা থেকে প্রকাশিত হলো

 

ইশতিয়াকঃ

দেশের শীর্ষ দিনী শিক্ষাপ্রতিষ্ঠান হাটহাজারী মাদরাসার ফতওয়া বিভাগ থেকে প্রকাশিত হয়েছে গবেষণামূলক ফিকহী প্রবন্ধ সংকলন “দরসুল ফিকহ ২য় খণ্ড”।

বাংলায় রচিত, সময়ের চাহিদা পূরণে সমসাময়িক বিষয়াদি স্থান পেয়েছে আলোচিত গ্রন্থে। বিভিন গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা ও এর সমাধান দেয়া হয়েছে দরসুল ফিকহে।

জানা যায়, দারুল উলূম হাটহাজারীর ইফতা ২০১৮/১৪৩৯ শিক্ষা সমাপনী বর্ষের ছাত্রদের নির্বাচিত সেরা প্রবন্ধগুলো দরসুল ফিকহে স্থান পেয়েছে।

মাতৃভাষায় রচিত বইটিতে যেসব মাসআলা বিস্তারিত আলোচনা-পর্যালোচনা করা হয়েছে :

* আলফিকহুল মুদাল্লাল : কিছু আবেদন ও নিবেদন শিরোনামে নাতিদীর্ঘ ভূমিকা

* তহারত ও পানি সংক্রান্ত কিছু জরুরি মাসআলা

* হজ্জে বাইতুল্লাহ : কিছু জরুরি বিষয় ও মাসআলা

* প্রযুক্তির সাহায্যে বিবাহ : শরয়ী পর্যালোচনা

* হুরমাতে মুসাহারাত : কিছু জটিলতা ও সমাধান

* আই.ভি.এফ ও আই. ইউ. আই : শরয়ী দৃষ্টিকোণ

* হারাম অর্থ-সম্পদ : মালিকানা ও ব্যবহারবিধি

* ফরেক্স ট্রেডিং : পরিচিত ও শরয়ী দৃষ্টিকোণ

* ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড : শরয়ী বিশ্লেষণ ও আহকাম

* ওয়াকফ : কিছু মৌলিক ও জরুরি আহকাম

* মসজিদের ওয়াকফিয়া জমি : কিছু মৌলিক বিধান

* শরী’অাতের দৃষ্টিতে হ্যাকিং

* সফটওয়্যার পাইরেসি ও সংশ্লিষ্ট বিষয় : শরয়ী দৃষ্টিকোণ

* সড়ক দুর্ঘটনা : শরীআতের মৌলিক আহকাম ও নির্দেশনা

* যৌথ উত্তরাধিকার সম্পদে হস্তক্ষেপ : সংশ্লিষ্ট ফিকহী ইবারতের ব্যাখ্যা ও সমন্বয়

* চেয়ারে বসে নামায : কিছু সংশয়ের নিরসন

বইটি মাকতাবাতুল ইত্তিহাদ কর্তৃক ৫১২ পৃষ্ঠা ও ৬০০ মুদ্রিত মূল্যে প্রকাশিত। আকর্ষণীয় প্রচ্ছদ, মজবুত বোর্ড বাঁধাই ও অফেসেট পেপারে ছাপা হয়েছে।

প্রসঙ্গত, চার বছর আগে প্রকাশিত হয়েছিলো “দরসুল ফিকহ ১ম খণ্ড”।

উল্লেখ্য,বাংলা ভাষায় সর্বপ্রথম ফতওয়া গ্রন্থ প্রকাশিত হয় বাংলাদেশের অন্যতম খালেস দিনী শিক্ষা প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী জামেয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসা থেকে। “ ফাতাওয়ায়ে জামেয়া”নামের এই ফতওয়া গ্রন্থের রচয়িতা ছিলেন মুজাহিদে মিল্লাত মুফতী ফজলুল হক আমিনী রহ.। গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর তথ্যভিত্তিক আলোচনার কারণে তখন দেশব্যাপি সাড়া ফেলে ফাতাওয়ায়ে জামেয়া।এর পর ধারাবাহিকভাবে বিভিন্ন মাদ্রাসা থেকে বাংলা ভাষায় বিভিন্ন ফতওয়া গ্রন্থ প্রকাশিত হতে থাকে। ইতিমধ্যে ফতওয়ায়ে জামেয়া ১২তম খণ্ড প্রকাশিত হয়েছে।

আগের সংবাদসেনা সদস্যদের জন্য কল্যাণমুখী পদক্ষেপ নিয়েছি : প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদদেওবন্দ থেকে ফেরার পথে আখাউড়ায় আটক, আদালতে জামিন