উজানী মাদরাসার শায়খুল হাদিস আল্লামা শরীফ শাহজালাল ইনতেকাল করেছেন

ফাতেহ ডেস্ক

চাঁদপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামেয়া ইসলামিয়া ইবরাহীমিয়া উজানী মাদরাসার শায়খুল হাদিস আল্লামা শরীফ শাহজালাল আজ দুপুরে রাজধানীর দি বারাকাহ হসপিটালে ইনতেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

আল্লামা শরীফ শাহজালাল চাঁদপুর জেলার প্রবীণ আলেম ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হবার পাশাপাশি ছিলেন হাদিস শাস্ত্রে অগাধ পাণ্ডিত্যের অধিকারী এবং কুতুবুল আলম ক্বারী ইব্রাহীম ছাহেব রহ. এর নাতি। দীর্ঘ দিন ধরে তিনি উজানী মাদরাসার শায়খুল হাদিস হিসেবে খেদমতে ছিলেন।

আজ বাদ আসর উজানী মাদরাসা মাঠে বিশিষ্ট হাদিস বিশারদ এ আলেমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আরজি

আগের সংবাদকয়েকশ রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে সৌদি
পরবর্তি সংবাদসিরিয়া ইস্যুতে তুরস্ককে যুক্তরাষ্ট্রের শর্তারোপ