সিরিয়া ইস্যুতে তুরস্ককে যুক্তরাষ্ট্রের শর্তারোপ

ছবি : রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন মিত্র হচ্ছে ওয়াইপিজি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন শর্তারোপ করেছেন, ওয়াইপিজি-যোদ্ধাদের যদি তুরস্ক সুরক্ষা দেয়, তবেই কেবল সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করবে মার্কিন যুক্তরাষ্ট্র। জন বোল্টন তার তুর্কি সমকক্ষ ইব্রাহিম কালিনের সঙ্গে বৈঠকে বসার আগে এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। খবর রয়টার্সের।

এ দিকে সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি তুরস্কের কাছে হস্তান্তর কিংবা ধ্বংস করে দিতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বলা হবে বলে জানিয়েছে আঙ্কারা। ওয়াইপিজিকে সন্ত্রাসী সংগঠন ও নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির শাখা বলে মনে করে তুরস্ক। তাই দেশটি কোনোভাবেই চাচ্ছে না যে, সিরিয়ায় থাকা ২২টি মার্কিন ঘাঁটি ওয়াইপিজি সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে চলে যাক। এ নিয়ে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা চলছে।

দুই দেশের এমন বিপরীত অবস্থানের কারণে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা নিয়ে আলোচনা আরও জটিল হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরজি

আগের সংবাদউজানী মাদরাসার শায়খুল হাদিস আল্লামা শরীফ শাহজালাল ইনতেকাল করেছেন
পরবর্তি সংবাদতালেবানের সঙ্গে ফের শান্তি আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র