আমার অবস্থানের পরিবর্তন হয়নি : ইসি মাহবুব

ফাতেহ ডেস্ক

সদ্য শেষ হওয়া জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শুধু ভূয়সী প্রশংসাই নয়, নির্বাচন কমিশনে কাজ করার সুযোগকে তিনি জীবনের গৌরব গাঁথা হিসেবেও আখ্যা দিয়েছেন। নিজেকে মনে করেন ভাগ্যবান। তিনি হলেন- নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন কারণেই তিনি সংবাদের শিরোনামে চলে এসেছেন।

গত ৩ জানুয়ারি ‘সফল সংসদ নির্বাচন’ উপলক্ষে আয়োজিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে তিনি বলেন, ‘সিইসি কে এম নুরুল হুদা একজন মুক্তিযোদ্ধা এবং যোদ্ধার মতই তিনি এ বিশাল কর্মযজ্ঞে নেতৃত্ব দিয়েছেন।’ গণমাধ্যমের কাছে সেই বক্তব্যের রেকর্ডও রয়েছে।

ওই বক্তব্যের পর আবারও আলোচনায় আসেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। নির্বাচনকালীন বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করলেও নির্বাচন পরবর্তী তার এমন বক্তব্যে সমালোচনা শুরু হয়। আজ মঙ্গলবার (৮ জানুয়ারি) নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সেই বক্তব্যের ব্যাখ্যা দিলেন তিনি।

তিনি বলেন, ‘আমি যে বক্তব্য রেখেছি তাতে কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।’ তবে তিনি সেই দিনের বক্তব্যের সরাসরি কেনো প্রতিবাদ করেননি। সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগও দেননি। সেদিন নির্বাচনকে অংশগ্রহণমূলক বললেও আজ (মঙ্গলবার) বলেন, ‘নির্বাচন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য না হলে অংশগ্রহণমূলক হলেও লাভ নেই।’

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার অবস্থানের পরিবর্তন হয়নি। গত ৩ জানুয়ারিতে নির্বাচন কমিশন সচিবালয়ের উদ্যোগে আয়োজিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে আমি যে বক্তব্য রাখি তাতে কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন, আমি আমার অবস্থান পরিবর্তন করেছি কি না? -এ সম্পর্কে বিভ্রান্তির অবসান ঘটাতে বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন।

আগের সংবাদদুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : পূর্তমন্ত্রী
পরবর্তি সংবাদখালেদা জিয়ার জীবন নিয়ে গভীর চক্রান্তে সরকার : রিজভী