ভারতের আসাম রাজ্যের তিন মন্ত্রীর পদত্যাগ

ফাতেহ ডেস্ক

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে ভারতের আসাম রাজ্যের মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেছেন তিন মন্ত্রী। বুধবার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের হাতে পদত্যাগপত্র জমা দেন অতুল বরা, কেশব মহন্ত ও ফণীভূষণ চক্রবর্তী।

এ সময় অসম গণ পরিষদের এই তিন নেতা ক্ষমতাসীন বিজেপি জোট থেকে বেরিয়ে যাওয়ারও ঘোষণা দেন। এদিকে, অভিবাসন প্রত্যাশীদের নাগরিকত্ব দেয়া নিয়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে আসাম, ত্রিপুরা সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে। এর আগে মঙ্গলবার পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় বিলটি পাস হয়।

এতে বলা হয়, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানসহ প্রতিবেশী মুসলিম দেশগুলোতে ধর্মীয় সহিংসতার শিকার হয়ে কেউ ভারতে বসবাসের আবেদন করলে তাদের নাগরিকত্ব দেয়া হবে।

তবে প্রধান বিরোধীদল কংগ্রেস এবং বামপন্থি দলগুলোসহ ভারতের উত্তরপূর্বাঞ্চলের অধিকাংশ দল এ বিলের বিরোধিতা করে।

আগের সংবাদমন্ত্রীরা পছন্দের পিএস না পেলেও এপিএস পাবেন
পরবর্তি সংবাদসোহায়েল হোসেন পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি