প্রশ্নফাঁস রোধে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

ফাতেহ ডেস্ক

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষার প্রশ্নফাঁস রোধ সম্ভব বলে মনে করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। চাঁদপুরে আজ এক অনুষ্ঠানে তিনি শিক্ষায় আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় সবার সহযোগিতা চান।

চাঁদপুর মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, অতীতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। যাতে আগামীতে কেউ প্রশ্নফাঁসের মতো অপতৎপরতায় লিপ্ত হতে সাহস না পায়। এছাড়া প্রশ্নফাঁস রোধে শিক্ষার্থী ও অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান, তিনি।

দীপু মনি আরো বলেন, গত ১০ বছরে শিক্ষা ক্ষেত্রে অনেক সাফল্য অর্জন হয়েছে। এখন নতুন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কাজ করবে শিক্ষা মন্ত্রণালয়।

আগের সংবাদখেলাপি ঋণ কমবে, আর বাড়বে না : অর্থমন্ত্রী
পরবর্তি সংবাদইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক