বাংলাদেশের জন্য নতুন হুমকি সাইবার আক্রমণ

ফাতেহ ডেস্ক

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ। এবার ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২৫তম। অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকনোমিক অ্যান্ড পিস -আইইপির গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসবাদ সূচকে ১০-এর মধ্যে ৫ দশমিক ৬৯৭ পয়েন্ট নিয়ে এবার চার ধাপ উন্নতি ঘটেছে বাংলাদেশের।

তবে, বাংলাদেশের জন্য নতুন হুমকি সাইবার আক্রমণ। এ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে বাংলাদেশকে। নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার উন্নতি হয়েছে এই সূচকে।

অন্যদিকে, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের অবনতি হয়েছে। তালিকায় খারাপের দিকে গেছে যুক্তরাষ্ট্রও। ১২ ধাপ অবনতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান হয়েছে ২০তম। সূচকে বিশ্বের সবচেয়ে সন্ত্রাসপ্রবণ দেশ বলা হয়েছে ইরাককে।

আগের সংবাদজাকির নায়েককে ফেরত পেতে আরও প্রমাণ চায় মালয়েশিয়া
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রীর দূতের পদ থেকে এরশাদকে অব্যাহতি