
ফাতেহ২৪ ডট কমঃ
তেলআবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেয়ার পদক্ষেপের বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তইয়েব এরদোগান।
তিনি জোর দিয়ে বলেছেন, বাইতুল মোকাদ্দাস হবে ফিলিস্তিনের রাজধানী , ইসরাইলের নয়।
রোববার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিবিসি উর্দুকে দেয়া এক সাক্ষাৎকারে এরদোগান এসব কথা বলেন।
এ সময় ইসরাইল মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
