তারেকসহ দণ্ডিতদের ফেরাতে কাজ শুরু : আইনমন্ত্রী

ফাতেহ ডেস্ক

তারেক রহমানসহ দণ্ডিত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। একই সঙ্গে তাদের দেশে এনে সাজা কার্যকরের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

রোববার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে সহকারী জজদের ৩৮তম প্রশিক্ষণ বুনিয়াদী কোর্সের উদ্বোধন শেষে একথা জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, মানবতাবিরোধী অপরাধের মামলা দ্রুত শুনানির উদ্যোগও নেয়া হচ্ছে। যেসব মামলা আপিল বিভাগে শুনানির জন্য রয়েছে, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে সেগুলোর দ্রুত শুনানি হবে বলেও জানান আইনমন্ত্রী।

আগের সংবাদসংসদে না থেকেও বিরোধীদল হওয়া যায় : খালেদা জিয়া
পরবর্তি সংবাদএই মেয়াদে আলেমদের সঙ্গে সরকারের সম্পর্ক কেমন হবে?