
ফাতেহ ডেস্ক
জামায়াতের সাথে ভোট করার ভুল স্বীকার করায় ড. কামাল হোসেনকে ধন্যবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। রোববার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি ধন্যবাদ জানান।
হাছান মাহমুদ বলেন, কামাল হোসেনের স্বীকারোক্তিতে প্রমাণিত হয়েছে তারা রাজনীতিতে পদে পদে ভুল করেছেন। তথ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, এবার জামায়াতকে ত্যাগ করবে বিএনপি।
তথ্যমন্ত্রী আরো বলেন, জনগণের রায়ে নির্বাচিত হবার পরও ঐক্যফ্রন্টের সংসদ সদস্যরা শপথ নেননি। এটি তাদের আরেকটি ভুল সিদ্ধান্ত।
