রোহিঙ্গা ইস্যু সমাধানে নতুন কৌশল খোঁজা হচ্ছে : আব্দুল মোমেন

ফাতেহ ডেস্ক

রোহিঙ্গা সংকট সমাধানে এবার নতুন কৌশল খুঁজছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মন্তব্য করেন, রোহিঙ্গা প্রত্যাবাসন ও পুনর্বাসনে যথাযথ ভূমিকা রাখছে না আন্তর্জাতিক সম্প্রদায়।

সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার সহজ সমাধান সম্ভব নয়। এর জন্য নতুনভাবে প্রস্তুতি নিতে হবে।

তিনি জানান, এরই মধ্যে শেখ হাসিনার সরকারের প্রতি সমর্থন জানিয়েছে পশ্চিমা বিশ্ব এবং একসাথে কাজ করার আগ্রহও দেখিয়েছে। রোহিঙ্গাদের কারণে কোন অস্থিরতা তৈরি হলে তার প্রভাব প্রতিবেশী রাষ্ট্রগুলোর ওপরও পড়বে বলেও মনে করেন পররাষ্ট্রমন্ত্রী।

আগের সংবাদ২১ জানুয়ারি নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রীর ৫ উপদেষ্টা অপরিবর্তিত