
ফাতেহ ডেস্ক
শারীরিক অবস্থার ক্রমশ অবনতির কারণে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আগামী সপ্তাহে তাকে দেশের বাইরে নেয়ার সিদ্ধান্ত হয়েছে দলটিতে। বর্তমানে এরশাদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন রয়েছেন।
এরশাদের একান্ত সচিব ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার বলেন, স্যারকে উন্নত চিকিস্যার জন্য সিঙ্গাপুর নেয়া হবে। ডাক্তারের নির্দেশনা পেলেই আগামী সপ্তাহে তাকে নেয়া হবে বলে জানান তিনি। তার বর্তমান অবস্থা সম্পর্কে খালেদ আখতার বলেন, স্যার আগের থেকে কিছুটা সুস্থ হয়েছেন। এখন উঠে দাঁড়াতে পারেন।
এরশাদের হিমোগ্লোবিনের সমস্যা ছাড়াও বর্তমানে লিভারের সমস্যা দেখা দিয়েছে। গত ৫ই জানুয়ারি থেকে তিনি সিএমএইচে ভর্তি রয়েছেন।
সেখান থেকে এসে সংসদ সদস্যের শপথ নেন। এ ছাড়া ইতিমধ্যে বিরোধীদলের প্রধান হিসেবে তার নামে গেজেটও প্রকাশিত হয়েছে।
এইচআর
