নাইজেরিয়ার সামরিক ঘাঁটিতে বোকো হারামের হামলা

ফাতেহ ডেস্ক

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে বোকো হারামের সদস্যরা হামলা চালিয়েছে। মঙ্গলবার সামরিক সূত্র এ কথা জানা যায়। খবর এএফপি’র।

সোমবার বিকেলে বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরির প্রায় ১৭৫ কিলোমিটার উত্তর-পূর্বে রনে এ হামলা চালানো হয়। এতে স্থানীয় নাগরিকরা ওই এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

স্থানীয় সম্প্রদায়ের এক নেতা বলেন, রোববার মাইদুগুরির প্রায় ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে মাগুমারিতে একটি সামরিক ঘাঁটি একই কায়দায় দখল করে নেয়ার চেষ্টা করা হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, রনে বর্তমানে অভ্যন্তরীণভাবে গৃহহীন হয়ে পড়া লোকের সংখ্যা প্রায় ৩৫ হাজার।

বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে একটি সামরিক সূত্র জানায়, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে বোকো হারামের সদস্যরা তাদের হামলা শুরু করে।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘প্রচন্ড যুদ্ধের পর বোকো হারামের সদস্যরা রনের একটি সামরিক ঘাঁটি দখল করে নেয়।’

আগের সংবাদকানাডা থেকে অস্ত্র যাচ্ছে সৌদিতে, ব্যবহার হতে পারে ইয়েমেনে
পরবর্তি সংবাদপদ্মা সেতুর পাশেই হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর : বিমান প্রতিমন্ত্রী