
ফাতেহ ডেস্ক
আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ইক্বরার উদ্যোগে চলতি বছরের আন্তর্জাতিক কেরাত সম্মেলন আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ইক্বরার ১৯তম এ আন্তর্জাতিক কেরাত সম্মেলন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলনায়তনে আয়োজন করা হবে।
আয়োজক সংস্থা ইক্বরার সদস্য নুর মুহাম্মদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বের স্বনামধন্য ক্বারী সাহেবগণ এবং বিভিন্ন দেশের আমন্ত্রিত মেহমানগণ,বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথিবৃন্দ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ আরো অনেকে সম্মেলনে অংশগ্রহণ করবেন। এই বছর বাংলাদেশ, ইরান, তুরস্ক, ব্রুনাই, মালেয়শিয়া, মিসরের ক্বারী সাহেবগণ উপস্থিত থাকবেন।
এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশের প্রধান ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারি ।
১৯৬৬ সাল থেকে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কুরআন তেলাওয়াতের রেওয়াজ বাংলাদেশে চালু হয়েছিল।
এবারের সম্মেলনের পৃষ্ঠপোষকতায় রয়েছে পিএইচপি গ্রুপ এবং সার্বিক সহযোগিতায় রয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
এইচআর
