
ফাতেহ ডেস্ক
এক হাজার বছর আগের লিখিত কুরআন শরিফের একটি কপির সন্ধান মিলেছে আলজেরিয়ার খেনচেলাহ শহরের এক ব্যক্তির কাছে। যা এখনও আছে অক্ষত। তিনি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষদের কাছ থেকে এই ঐশি গ্রন্থ পেয়েছেন বলে জানা গেছে।
প্যাপিরাস নামক এক ধরনের কাগজে লিখিত হয়েছে কোরআনের আয়াতগুলো।
সম্প্রতি আলজেরিয়ার খেনচেলাহ শহরের নিকটবর্তী আলজাভিয়া অঞ্চলে ‘নূর’ নামক এক অনুষ্ঠানে কুরআনের এ পাণ্ডুলিপিটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।
এই কোরআন দেখতে ভিড় জমিয়েছেন হাজার হাজার দর্শনার্থী।
নুর অনুষ্ঠানের কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদর্শনী শেষে প্যাপিরাস কাগজে লিখিত হাজার বছরের পুরনো এই কোরআন যার কাছে পাওয়া গেছে, তার তত্ত্বাবধানেই থাকবে।
এইচআর
