
ফাতেহ ডেস্ক
আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জোর অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।
আজ রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী আইনশৃংখলা বাহিনীকে এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি মরণ ব্যাধির মতো ছেয়ে আছে। সমাজকে এ ব্যাধিমুক্ত করতে হবে। মাদক কারবারীদের খুঁজে বের করতে হবে।
দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কর্মকর্তাদের বেতন বাড়ানো হয়েছে; আবাসনেরও ব্যবস্থা করা হয়েছে। এরপরও কোন ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। যানজট নিরসনের বিষয়ে শেখ হাসিনা বলেন, ট্রাফিক সমস্যা এখন বড় সমস্যা। দুর্ঘটনার জন্য চালকের পাশাপাশি, পথচারী ও নাগরিকরাও দায়ী।
