ধর্ষণের অভিযোগে যুক্তরাজ্যে বাংলাদেশীর ১০ বছরের দণ্ড

ফাতেহ ডেস্ক

যুক্তরাজ্যে ধর্ষণের অভিযোগে এক বাংলাদেশীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির এক আদালত।

গত শুক্রবার দেশটির কার্লিসেল ক্রাউন কোর্ট মোহাম্মদ মিয়া (৩৮) নামের ওই বাংলাদেশীকে এ দণ্ডাদেশ দেন।

আদালতের বিবরণ সূত্রে জানা বলা হয়, ২০১৭ সালের ২৪ ডিসেম্বর বড়দিনের আগের রাতে নর্দান ইংল্যান্ডের কার্লিসেল শহরে একজন মদ্যপ নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। একই মামলায় কবির হোসেন (৪১) নামে অপর এক বাংলাদেশী আগেই সাজা পেয়েছিলেন।

আদালতের বিচারক জেমস এডকিন বলেন, মোহাম্মদ মিয়াকে সেক্স অফেন্ডার্স রেজিস্ট্রারে আজীবনের জন্য অর্ন্তভুক্ত করা হবে। একজন নারীকে ধর্ষণের ঘটনায় দোষীদের অবশ্যই শাস্তি পেতে হবে।

সূত্রে আরো জানা যায়, ৫ নভেম্বর পুলিশ মোহাম্মদ মিয়াকে পলাতক অবস্থায় গ্রেফতার করে দেশটির পুলিশ। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাকে শনাক্ত করা হয়। তার গ্রামের বাড়ি সিলেটে। তিনি একসময় স্থানীয় একটি ইন্ডিয়ান টেইকওয়েতে কাজ করতেন।

আগের সংবাদমাদকের বিরুদ্ধে জোর অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর
পরবর্তি সংবাদদেশে পথশিশুর সংখ্যা ১০ লাখেরও বেশি, ৮৫ ভাগই মাদকাসক্ত