আফগানিস্তানে তালেবান হামলায় কমপক্ষে ১২৬ সেনা সদস্য নিহত

আফগানিস্তানে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্রে তালেবানদের হামলায় কমপক্ষে ১২৬ সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনা ঘটেছে ময়দা ওয়ারদাক প্রদেশের ন্যাশনাল ডিরেক্টরেট অর সিকিউরিটির প্রশিক্ষণ কেন্দ্রে।

প্রথমে হামলাকারীরা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি বিস্ফোরণ ঘটায়। এরপর কমপক্ষে দু’সশস্ত্র অস্ত্রধারী সেনাদের দিকে বৃষ্টির মতো গুলি ছুড়তে থাকে। এক পর্যায়ে তাদেরকে গুলি করে হত্যা করা হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

কাবুলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, সামরিক বাহিনীর ওই প্রশিক্ষণ কেন্দ্রের ভিতরে বিস্ফোরণে কমপক্ষে ১২৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন আটজন স্পেশাল কমান্ডো।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, সেনা সদস্য ও জাতীয় প্রতিরক্ষা বিভাগের অনেক সদস্য রয়েছেন নিহতের মধ্যে। তবে সরকারিভাবে হতাহতের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দেয়া হয় নি।

আগের সংবাদআওয়ামী লীগের সত্ত্বা ও স্বরূপ বরাবরই মিথ্যা দর্শনের ওপর প্রতিষ্ঠিত : রিজভী
পরবর্তি সংবাদরাশিয়ার সবচেয়ে বয়স্ক নারীর মৃত্যু