নওগাঁ থেকে বিরল নীলগাই উদ্ধার

ফাতেহ ডেস্ক

নওগাঁর মান্দা উপজেলা থেকে বিরল প্রজাতির একটি বিলুপ্তপ্রায় নীলগাই উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নূরুল্যাবাদ ইউনিয়নের জোতবাজার থেকে পশুটি উদ্ধার করা হয়। পশুটি এক নজর দেখতে শতশত মানুষ ভিড় করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জোতবাজার গ্রামের পাশে পশুটি ঘুরাঘুরি করছিল। এ সময় স্থানীয় কয়েকজন যুবক পশুটি ধরে বাজারে বেঁধে রাখে। পরে ইউনিয়ন পরিষদে রাখা হয় এবং প্রশাসনকে বিষয়টি জানানো হয়। আটকের পর থেকে পশুটি লাফালাফি করছে।

নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উত্তম কুমার জানান, তিনি বিষয়টি শুনেছেন। দলছুট হয়ে ভারত থেকে সীমান্ত পেরিয়ে পথ ভুলে বাংলাদেশের লোকালয়ে পশুটি চলে এসেছে। এটি বিলুপ্তপ্রায় নীলগাই।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুশফিকুর রহমান বলেন, পশুটি উদ্ধার করে উপজেলায় নিয়ে আসা হয়েছে। ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

আগের সংবাদবনানীর হোটেলে দুই ছাত্রী ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ হয়নি
পরবর্তি সংবাদসংরক্ষিত নারী আসনে নির্বাচন: তফসিল বাতিল চেয়ে রিট