
ফাতেহ ডেস্ক
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার ঢাকার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
হেলালুদ্দীন আহমদ বলেন, ‘আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে এবং উত্তর ও দক্ষিণ সিটিতে যুক্ত হওয়া নতুন ৩৬টি ওয়ার্ডের ভোটগ্রহণ করা হবে।’
এদিকে একই দিনে সৈয়দ আশরাফের এলাকা কিশোরগঞ্জ-১ অসনেও একই দিনে নির্বাচনের কথা রয়েছে।
