দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ রোল মডেল: প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন রোল মডেল। সরকারের নানা উদ্যোগের কারণে দুর্যোগে প্রাণহানি অনেক কমেছে। বৃহস্পতিবার সকালে রিজিওনাল কনসাল্টেটিভ গ্রুপের চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জার্মান ওয়াচ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। দুর্যোগে ভৌত অবকাঠামোর গুরুত্ব অনুধাবন করে এ খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও জানান, দুর্যোগ পরবর্তী ত্রাণ ব্যবস্থাপনার পরিবর্তে টেকসই দুর্যোগ ব্যবস্থা নীতি গ্রহণ করা হয়েছে। বক্তব্য শেষে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সম্মেলন চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। এবারের সম্মেলনে ২৬টি সদস্য রাষ্ট্রসহ ২৪টি আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার ১২০ জন প্রতিনিধি অংশ নিয়েছেন।

আগের সংবাদ‘ব্যাপক নির্যাতনের’ পর যুক্তরাষ্ট্রে মুসলিম নারী সাংবাদিকের মুক্তি
পরবর্তি সংবাদব্রিটেনে ‘আল্লাহ’ খচিত টয়লেট, মুসলমানদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া