
ফাতেহ ডেস্ক
আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি ঢাকার অদূরে টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এর আগে গত বুধবার অভিন্নভাবে ইজতেমা হবে বলে সিদ্ধান্ত হয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে।
