মালয়েশিয়ায় নতুন রাজা আবদুল্লাহ

ফাতেহ ডেস্ক

আগের রাজার পদত্যাগের পর পাহাং প্রদেশের সুলতান আবদুল্লাহকে নতুন রাজা হিসেবে নিয়োগ দিয়েছে মালয়েশিয়া। চলতি মাসে ইতিহাসে প্রথমবার মালয়েশিয়ার কোন রাজা সিংহাসন ত্যাগের ঘটনা ঘটে।

রাজা পঞ্চম মোহাম্মদ এক রুশ সুন্দরীর প্রেমে পড়ে পদত্যাগ করেন। তিনি মাত্র দুই বছর সিংহাসনে ছিলেন।

মালয়েশিয়ার সংবিধানে রাজা-পদ্ধতি এখনও টিকে আছে। প্রতি পাঁচ বছর পর পর রাজা পরিবর্তিত হয়। তবে তিনি শাসনব্যবস্থায় অংশ নেয়ার অধিকার রাখেন না।

নতুন রাজা ৩১ জানুয়ারি শপথ গ্রহণ করবেন। তিনি মালয়েশিয়ার পাহাং প্রদেশ থেকে এসেছেন। জানুয়ারি মাসের শুরুতেই পাহাংয়ের সুলতান পদে নিয়োগ পেয়েছিলেন আব্দুল্লাহ।

আগের সংবাদব্রিটেনে ‘আল্লাহ’ খচিত টয়লেট, মুসলমানদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
পরবর্তি সংবাদবিশ্বের শীর্ষ ১০০ চিন্তাবিদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা