
আন্তর্জাতিক ডেস্ক ঃ
প্রথম রমজানের ইফতারিতে তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়েব এরদোগান গত দুই বছর আগে সংঘটিত হওয়া ব্যর্থ অভ্যুত্থানের ঘটনায় হতাহতের শিকার হয়েছে, এমন বেশ কয়েকটি পরিবারকে দাওয়াত দিয়েছেন। ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টায় শত শত মানুষ নিহত হয়েছিল।
হতাহতের শিকার সামরিক ও বেসামরিক নাগরিক ও তাদের পরিবারদের এরদোগান নানানভাবে সম্মানিত করেছেন। কখনো বিশেষ অনুষ্ঠানে দাওয়াত দানের মাধ্যমে। কখনো তাদের বাড়ি পরিদর্শনের মাধ্যমে।
ইফতারির ভোজে স্ত্রী আমিনা ও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। ভোজের পর এরদোগান তার বক্তব্যে ডোনাল্ড ট্রাম্পের দূতাবাস স্থানান্তর ও গাজায় ইজরাইলি গণহত্যার বিষয়ে সময় নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য যে, তুরস্কে প্রথম রমজান ছিল বুধবার, তবে অধিকাংশ আরব দেশে রমজান শুরু হয়েছে বৃহস্পতিবার।
