ভারতরত্নে ভূষিত হওয়ায় প্রণব মুখার্জিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ফাতেহ ডেস্ক

ভারতরত্ন পদক পাওয়ায় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে টেলিফোনে প্রণব মুখার্জিকে শুভেচ্ছা জানান তিনি।

ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক, ভারতরত্ন। শুক্রবার প্রণব মুখার্জিসহ তিনজনকে এ পুরস্কারে ভূষিত করা হয়। সম্মাননা পাওয়া বাকি দুজন হলেন ভারতীয় জনসংঘের নেতা সমাজকর্মী নানাজী দেশমুখ ও সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকা।

বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এই তিনজন পেলেন ভারতের এই বেসামরিক সম্মাননা। ১৯৫৪ সালের ২রা জানুয়ারি ভারতরত্ন পদক চালু হয়।

আগের সংবাদরোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করছে না মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদইমাম-মুয়াজ্জিনদের বেতন বাড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী