
ফাতেহ ডেস্ক
নীলফামারীর সৈয়দপুরে একটি খামারবাড়ি থেকে স্বামী ও স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ফাতা মধুপুর ইউনিয়নের বালাপাড়া গ্রাম থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন খামার মালিক নজরুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী সালমা খাতুন (৪৫)।
জানা যায়, বালাপাড়া এলাকার একটি ফাঁকা জায়গায় অবস্থিত খামারবাড়িতে বসবাস করতেন স্বামী-স্ত্রী ও তাদের এক কর্মচারী। গভীর রাতে দুর্বৃত্তরা বাড়ির ভেতরে ঢুকে নজরুল ইসলাম ও পরে তার স্ত্রী সালমা খাতুনকে গলাকেটে হত্যা করে। এসময় কর্মচারী আবদুর রাজ্জাক এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়।
সৈয়দপুর থানার ওসি শাজাহান পাশা এ তথ্য নিশ্চিত করেছেন।
