চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিতে বায়োমেট্রিক পদ্ধতি : প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক

হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক পদ্ধতি চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি এই ঘোষণা দেন।

কর্মস্থলে চিকিৎসক না থাকলে এবং সেবা না দিলে তাকে ওএসডি করার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি জানান, চিকিৎসকদের ইন্টার্নশিপ দুই বছর করার পরিকল্পনা করা হচ্ছে। ইন্টার্ন ডাক্তারদের এক বছর উপজেলা পর্যায়ের হাসপাতালে থাকতে হবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার মান বাড়াতে নজরদারি বাড়ানো হবে।

আগের সংবাদরিজার্ভ চুরিতে মামলা করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা
পরবর্তি সংবাদসাদ সাহেব না আসার সিদ্ধান্তসহ ইজতেমার দাওয়াতে চিঠি গেল সারাবিশ্বে