
ফাতেহ ডেস্ক
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, মানুষকে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আমি ভালোবাসা দেব। কাউকে জেলে পাঠাবো না। জরিমানা করবো না।
শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি আরো বলেন, করহার আর বাড়বে না। করহার কমিয়েই চার লাখ কোটি টাকা রাজস্ব আয় সম্ভব।
অর্থমন্ত্রী বলেন, আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছি ২০৪১ সালে সুখি সমৃদ্ধ, উন্নত দেশ গড়বো। সেখানে সবাইকে অন্তর্ভুক্ত করবো। করহার না বাড়িয়ে কর প্রদানকারীর সংখ্যা বাড়িয়ে রজস্ব বাড়ানো হবে।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন), ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) বাংলাদেশ, ভুটান এবং নেপালের কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জো ওয়ার্নার প্রমুখ।
