
ফাতেহ ডেস্ক
রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে ট্রাকের ধাক্কায় দুই পথচারীর মৃত্যু হয়েছে। রাজধানীর বিমানবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ডালিম (২০) ও মোবারক (২৭)। তাদের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রীধান চন্দ্র রায় ঘটনাস্থল থেকে জানান, বিমানবন্দর ইন গেটের মুখে একটি ট্রাক নিযয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠিয়ে দেয়। এতে ফুটপাতে থাকা দুই পথচারীর ঘটনাস্থলে মৃত্যু হয়। বিস্তারিত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ট্রাকটি জব্দ করার পাশাপাশি তার চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
এইচআর/
