
ফাতেহ ডেস্ক
জাতীয় ঐক্যফ্রন্টই বিএনপিকে ডুবিয়েছে বলে মনে করেন ২০ দলীয় জোটের শরিক লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান। ঐক্যফ্রন্টের ভূমিকা মূল্যায়নের সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে শনিবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত সংহতি সমাবেশে এসব কথা বলেন তিনি।
ইরান বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার সময় এসেছে। গণতন্ত্রের স্বার্থে আমরা কোনো কিছু বলিনি, জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের কোনো প্রয়োজন ছিল না। এটা আমাদের ডুবিয়েছে।
ইরান আরো বলেন, ২০ দল পরীক্ষিত, জোটকে বিতর্কিত করতে সরকার দালালদের দিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। নিজেদের সমালোচনা করে তিনি বলেন, পাতানো নির্বাচনের পরে কোনো কর্মসূচি না দেয়ায় আমাদের নেতৃত্ব ব্যর্থ হয়েছে।
