‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৮’ ঘোষণা

ফাতেহ ডেস্ক

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৮ পাচ্ছেন চার জন। কবিতায় কাজী রোজী, কথা সাহিত্যে মোহিত কামাল, প্রবন্ধ ও গবেষণায় সৈয়দ মোহাম্মদ শাহেদ এবং মুক্তিযুদ্ধে আফসান চৌধুরী পাচ্ছেন পুরস্কার।

বাংলা একাডেমির মুনীর চৌধুরী সভাকক্ষে  বিকেলে সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী।

১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার জনের হাতে সম্মাননা তুলে দেবেন।

বাংলা একাডেমির মহাপরিচালক জানান, দশটি বিভাগের মধ্যে এ বছর চারটি বিভাগে পুরস্কার দেয়া হচ্ছে।

আগের সংবাদদুদক চেয়ারম্যানের প্রতিনিধিসহ চারজনকে হাইকোর্টে তলব
পরবর্তি সংবাদঢাকায় বায়ু দূষণ নিয়ে রুল জারি