
আন্তর্জাতিক ডেস্ক
‘গরু মাতা’র সেবা করায় ‘হিন্দুত্ববাদী’ ভারতে দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় পুরস্কার। ভারতের উত্তরপ্রদেশ সরকার গরুর নিরাপত্তা, আশ্রয়ের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে। এরই ধারাবাহিকতায় দীর্ঘ দিন ধরে গরুদের সেবা-যত্ন করার কারণে জার্মান মহিলাকে এবার বেছে নেওয়া হয়েছে পদ্মশ্রী পুরষ্কারের জন্য।
সম্প্রতি ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে ঘোষণা হওয়া পদ্মশ্রী পুরস্কারের তালিকায় নাম রয়েছে এই জার্মান মহিলার। উত্তরপ্রদেশের এক প্রত্যন্ত অঞ্চলে থাকেন তিনি।
জানা গেছে, স্থানীয়রা তাঁকে সুদেবী মাতাজি নামে চেনেন। তাঁর আসল নাম ফ্রেডেরিকে ইরিনা ব্রুনিং। অন্তত ১৮০০ গবাদিপশুর লালন-পালন করেন তিনি। গত ২৫ বছর ধরে এই কাজ করে আসছেন।
প্রথমে জার্মানি থেকে ভারতের মথুরায় এসেছিলেন ইরিনা। এখানে এসে গরুদের দেখে ভালোবেসে ফেলেন তিনি। গরুর প্রেমে ভারতেই থেকে যান।
বর্তমানে ৬১ বছর বয়স তাঁর। তাঁর অধীনে কাজ করে ৬০ জন লোক। তাদের বেতন দিতে মাসে ৩৫ লক্ষ টাকা খরচ হয়। এদের সবার কাজ গরুর ‘সেবা’ করা। উত্তরপ্রদেশে সুরভী গৌশালা নিকেতন নামে একটি জায়গা তৈরি করেছেন তিনি। সেখানেই গরুদের ‘উদ্ধার’ করে নিয়ে এসে আশ্রয় দেন ইরিনা।
এইচআর/
