
ফাতেহ ডেস্ক
একাদশ সংসদের প্রথম অধিবেশনের আগে এর প্রতিবাদে মানববন্ধন করেছে বিএনপি। এতে যোগ দিয়ে বর্তমান সংসদ সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত নয় দাবি করে, পুনর্নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জ্যেষ্ঠ নেতারা।
সকালে, জাতীয় প্রেসক্লাবের সামনে প্রায় এক ঘণ্টার মানববন্ধনে তাদের অভিযোগ, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে প্রশাসনের সহযোগিতায় সরকার গঠন করেছে আওয়ামী লীগ। দেশবাসীর কাছে এ সরকারের বৈধতা নেই দাবি করে, অবিলম্বে সংসদ বাতিল করে, নিরপেক্ষ কমিশন ও নিরপেক্ষ সরকারের অধীনে তিন থেকে ছয় মাসের মধ্যে পুর্ননির্বাচনের দাবি করেন তারা।
এসময়, দেশ ও গণতন্ত্রের স্বার্থে দল-মত নির্বিশেষে নতুন নির্বাচনের দাবিতে আন্দোলনে নামার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
