
ফাতেহ ডেস্ক
অমর একুশে গ্রন্থমেলা শুরু কাল। মাসব্যাপী এই আয়োজনের এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মেলা সাম্প্রদায়িক উসকানি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বই প্রকাশ করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।
শুক্রবার বিকাল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের জনপ্রিয় কবি শঙ্খ ঘোষের উপস্থিত থাকার কথা রয়েছে। বরাবরের মতোই থাকছে কড়া নিরাপত্তার ব্যবস্থা।
সকালে বাংলা একাডেমিতে ডিএমপি কমিশনার জানান, মেলায় প্রকাশক, লেখক ও ব্লাগারদের নিরাপত্তায় থাকছে বিশেষ ব্যবস্থা। যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে তৎপর রয়েছেন গোয়েন্দারা। মেলায় এবার বরাদ্দ দেয়া হয়েছে ছয়শর বেশি স্টল। এর মধ্যে প্যাভিলিয়ন পেয়েছে ৪২টি প্রকাশনা সংস্থা।
