
ফাতেহ ডেস্ক
দেশের সব জাতিগোষ্ঠীর, নাগরিকের সমান অধিকার নিশ্চিতের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠির জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হয়েছে। সারাদেশে তহবিল তৈরির মাধ্যমে মেধাবি শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হচ্ছে। এসময় কারিগরি শিক্ষায় গুরুত্ব দেয়ার তাগিদ দেন তিনি।
এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ক্ষুদ্র নৃ গোষ্ঠির মেধাবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি দেয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, শিক্ষার্থী জন্য তথ্য প্রযুক্তি শিক্ষা ও ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে তারা ভবিৎষতে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি রাষ্ট্রপরিচালনার মত দায়িত্ব পালন করতে পারবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
